Web Analytics

নেত্রকোনার মদনে কদমশ্রী বালই নদীসংলগ্ন মসুয়া হাওরের একটি বিলে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, রোববার রাতে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত জেলে ও বিলের অংশীদার রোমান মিয়া সোমবার রাতে মদন থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোমান মিয়াসহ অন্য অংশীদারেরা তিনটি মসজিদ ও একটি কবরস্থানের নামে প্রায় ১৩ লাখ টাকায় বিলটি ইজারা নেন। রোববার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তারা বিলের মাঝখানে প্রতিবেশী ফরসুদ মিয়াকে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ডাকাডাকি করলেও তিনি পরিচয় না দিয়ে অন্য জায়গা দিয়ে চলে যান। পরদিন সকালে বিলের সব মাছ মরে ভেসে থাকতে দেখা যায়।

রোমান মিয়া একই গ্রামের জিলু মিয়ার ছেলে ফরসুদ মিয়াসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। ফরসুদ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিলে বিষ দেননি এবং তাঁকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুমার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।