Web Analytics

সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারে দেশে দেশে ভুল তথ্য, উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য এবং ক্ষতিকর প্রেক্ষাপটে উপস্থাপিত সত্য তথ্যের বিস্তার বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, এ প্রবণতা রাষ্ট্রীয় নিরাপত্তা, গণতান্ত্রিক ব্যবস্থা, অর্থনীতি, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০২৬ সালের গ্লোবাল রিস্কস রিপোর্ট আগামী দুই বছরের জন্য ভুয়া তথ্য ও অপতথ্যকে দ্বিতীয় বড় বৈশ্বিক ঝুঁকি হিসেবে চিহ্নিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম যাচাইয়ের আগেই আবেগনির্ভর ও বিতর্কিত কনটেন্ট ছড়িয়ে দিতে পারে। এআই টুল দিয়ে বাস্তবসম্মত ছবি, ভিডিও, অডিও ও বক্তব্য তৈরি করা সম্ভব হওয়ায় বিভ্রান্তির ঝুঁকি আরও জটিল হয়েছে। রয়টার্স ইনস্টিটিউটের ২০২৬ সালের ডিজিটাল নিউজ রিপোর্টে বিশ্বজুড়ে ৬২ শতাংশ মানুষ অনলাইনে সত্য ও মিথ্যা আলাদা করা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে।

ডিসমিসল্যাবের তথ্য অনুযায়ী, বাংলাদেশে জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ে ১ হাজার ১৯৬টি স্বতন্ত্র অপতথ্য শনাক্ত হয়; এর ৫৪ দশমিক ১ শতাংশ রাজনৈতিক এবং ৯০ দশমিক ৭ শতাংশ সামাজিক মাধ্যমে ছড়ায়। প্রতিবেদনে প্ল্যাটফর্মের স্বচ্ছতা, স্বাধীন তদারকি, সংবাদমাধ্যমের কঠোর যাচাই, ফ্যাক্টচেকিং ও জনসাধারণের তথ্যসাক্ষরতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।