Web Analytics

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ বিভাগ জানায়, এই কর্তৃপক্ষকে সহযোগিতা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহ হয়, যা বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদনে বলা হয়, ইরান এই সংস্থা গঠন করেছে প্রণালির জাহাজ চলাচল তদারকির জন্য। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর দেশটি হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে অর্থ আদায়ের ইরানের প্রচেষ্টা তাদের আর্থিক সংকটের ইঙ্গিত দেয়।

গত সপ্তাহে হরমুজ প্রণালি কর্তৃপক্ষ একটি মানচিত্র প্রকাশ করে প্রণালির উভয় পাশের বিস্তৃত জলভাগের ওপর তেহরানের দাবি পুনর্ব্যক্ত করেছে, যা ইরানের আঞ্চলিক নিয়ন্ত্রণের অবস্থানকে আরও স্পষ্ট করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।