Web Analytics

কৃষির উন্নয়ন ও কৃষকের জীবনমান পরিবর্তনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। শনিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে হর্টিকালচার সেন্টার আয়োজিত ‘মাঠ দিবস ও কারিগরি আলোচনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কৃষিকে আরও উৎপাদনমুখী, লাভজনক ও টেকসই করতে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের বীজ, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। কৃষকদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, দেশের খাদ্যনিরাপত্তা অনেকাংশে তাদের পরিশ্রমের ওপর নির্ভরশীল। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং উৎপাদনের প্রতিটি পর্যায়ে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের কথাও বলেন তিনি।

কৃষি গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী। তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠপর্যায়ের ব্যবহার, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে কারিগরি আলোচনা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।