Web Analytics

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, দেশের মিডিয়ায় এখনো ইসলামফোবিয়া সক্রিয় এবং ফ্যাসিবাদ আমলের তেলবাজির চরিত্র পরিবর্তন হয়নি। শনিবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমার দেশ বাঙালি মুসলমানদের সংস্কৃতি ধারণ করে মানবাধিকার, জনগণ ও জাতীয় স্বার্থে আপসহীনভাবে কাজ করছে। বিশ্বের ২০০ কোটি মুসলমান আজ সংকটে রয়েছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে বলে তিনি সতর্ক করেন এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান আক্রমণের নিন্দা জানিয়ে ইরানের প্রতি সক্রিয় সমর্থনের আহ্বান জানান।

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।