Web Analytics

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘ক্লিন ঢাকা’ কর্মসূচিতে ২৯০টি খাল ও ড্রেন পরিষ্কার এবং প্রায় ২০৪ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর বারিধারায় ঢাকা মহানগরী উত্তরের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি সরকার ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের দাবিও জানান।

সেলিম উদ্দিন বলেন, ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি চালানো হয়। এতে খাল পরিষ্কার, জমে থাকা বর্জ্য অপসারণ এবং দখল হওয়া ফুটপাত উন্মুক্ত করার কাজ হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২৫ হাজার ৮২৮ জন স্বেচ্ছাসেবক এতে অংশ নেন। সাত দিনে ঢাকার সব সমস্যা সমাধানের দাবি না করে তিনি বলেন, কাজটি যে সম্ভব তা দেখানো এবং নগরবাসীর কণ্ঠস্বর একত্র করাই ছিল উদ্দেশ্য।

কর্মসূচির অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে ২০টি স্মার্ট বিন স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এসব বর্জ্য থেকে কলম তৈরি করে আগামী স্বাক্ষরতা দিবসে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। সেলিম উদ্দিন ওয়ার্ডভিত্তিক বাজেট, ব্যয় ও কর্মসূচির তথ্য প্রকাশ, ডিজিটাল অভিযোগ ব্যবস্থা, সড়কবাতি সচল রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনার কথিত সিন্ডিকেট বন্ধের দাবি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।