Web Analytics

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) “বাংলাদেশে জীবিকা উন্নয়নে জলবায়ু সহনশীল মৌমাছি পালন” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত হয়। কর্মশালার উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে টেকসই মৌপালন গড়ে তোলা, মৌমাছির স্বাস্থ্য সুরক্ষা, রানী মৌমাছির উৎপাদন বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং কৃষক-উদ্যোক্তাদের জন্য মৌপালনকে লাভজনক জীবিকার উৎসে পরিণত করা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন প্রফেসর ড. মো. আহসানুল হক স্বপন। দেশের শীর্ষ কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন। ড. আহসানুল হক মূল প্রবন্ধে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় মৌপালনের সম্ভাবনা এবং “এপিহেলথ রিসার্চ সেন্টার” স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন।

আলোচনায় মৌপালনের সম্ভাবনা, জলবায়ু ঝুঁকি মোকাবিলার কৌশল এবং গ্রামীণ জীবিকায় এর প্রভাব নিয়ে মতবিনিময় হয়। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলরকে প্রতীকী মৌচাক প্রদান করা হয় সম্মাননা হিসেবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।