Web Analytics

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পানির অভাবে সেচ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, তাই প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে। সোমবার (১৬ মার্চ) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিশা বটতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে প্রতিমন্ত্রী পলিশা খাল খননের ফলক উন্মোচন ও কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।