Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির বলেছেন, দেশের প্রচলিত অনেক শ্রমিক সংগঠনের লক্ষ্য বাস ও টেম্পো স্ট্যান্ড দখল এবং চাঁদাবাজির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এসব সংগঠনের নেতারা যাত্রাবাড়ী বাসস্ট্যান্ডে কার অধীনে কতটুকু জায়গা থাকবে কিংবা নারায়ণগঞ্জের বাসস্ট্যান্ডে কে আগে যাবে, তা নিয়েই ব্যস্ত থাকেন; কারণ সেখানে বেশি অংশ চাঁদা পাওয়ার সুযোগ রয়েছে। বিপরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, কুড়িগ্রামের মতো দূরবর্তী এলাকা থেকে মেহনতি শ্রমিকের মেধাবী সন্তানদের ঢাকায় এনে সংবর্ধনা দেওয়া ও পড়াশোনায় উৎসাহিত করাই প্রকৃত পরিবর্তন।

সংবিধান সংস্কার প্রসঙ্গে শিশির মনির বলেন, নতুন বা সংস্কারের কথা উঠলেই অনেকেই আতঙ্কিত হন। ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মানসিকতার সমালোচনা করে তিনি জানান, দেশের ইতিবাচক সংস্কার ও নতুন নেতৃত্বের স্বার্থে নিজের পদ বা চেয়ার ছাড়তে হলে তিনি যেকোনো সময় প্রস্তুত আছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।