Web Analytics

ইসরাইল জানিয়েছে, চলমান যুদ্ধের মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ জন নিহত এবং ৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরাইলের দিকে প্রায় ৬৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার অনেকগুলোতেই ক্লাস্টার বোমা ওয়ারহেড ছিল এবং এগুলো জনবহুল এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

ইসরাইল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের অর্ধেকেরও বেশি ক্লাস্টার বোমা বহন করেছিল, যা বিস্তীর্ণ এলাকায় ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। নিহতদের মধ্যে ইসরাইলের ২০ জন বেসামরিক ও বিদেশি নাগরিক এবং পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি রয়েছেন। ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় আহতের সংখ্যা নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের প্রথম দিনে ইরান ৮০টি, দ্বিতীয় দিনে ৬০টি এবং তৃতীয় দিনে ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরবর্তী সপ্তাহগুলোতে প্রতিদিন গড়ে ১০ থেকে ২০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত থাকে। অন্তত ১৬টি ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র জনবহুল এলাকায় আঘাত হানে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।