Web Analytics

শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে শনিবার জার্মানির ৩৪টি শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেন। ‘জেন জি রেগেল্ট’ সংগঠিত এ কর্মসূচি বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বিভিন্ন শহরে পালিত হয়। বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতাও ছিল আন্দোলনকারীদের দাবির মধ্যে। রাতে ফ্রাঙ্কফুর্টে সহিংসতা ছড়িয়ে পড়লে মুখোশধারী দাঙ্গাকারীরা অন্তত দুটি দোকানে লুটপাট চালায় এবং কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

ফ্রাঙ্কফুর্ট পুলিশ এক্সে জানায়, শহরের কেন্দ্রস্থলে সহিংস বিশৃঙ্খলা চলছিল এবং কয়েকটি দোকানের জানালা ভাঙচুর করা হয়েছে। জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের কথাও জানিয়ে পুলিশ পথচারীদের কেন্দ্রস্থল এড়িয়ে চলতে বা এলাকা ছাড়তে বলে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হয়। হামবুর্গে কয়েকটি ব্যারিকেডেও আগুন দেওয়া হয়।

জার্মান কর্তৃপক্ষ বলেছে, হ্যালোইন উৎসবের সময় হওয়া অধিকাংশ বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল, যদিও উগ্রপন্থি গোষ্ঠী আন্দোলনকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়েছে। পুলিশ ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও বার্লিনে সর্বোচ্চ ১৮ হাজার অংশগ্রহণকারীর কথা জানিয়েছে, যা আয়োজকদের ১ লাখ ৮২ হাজারের প্রত্যাশার কম। মুখপাত্র লিনা ফ্রিডরিখ শান্তি, স্বাধীনতা, স্বাস্থ্য ও শিক্ষায় উন্নত সহায়তা এবং দায়িত্বের ন্যায্য বণ্টনের দাবি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।