Web Analytics

জার্মান-ইহুদি গায়ক ও গীতিকার উলফ বিয়ারম্যান ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করে বলেছেন, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল যুদ্ধাপরাধ করেছে। ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশ নেওয়ার আগে জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আনাদোলু এ খবর জানিয়েছে।

আগামী মাসে ৯০ বছরে পা দিতে যাওয়া বিয়ারম্যান বলেন, গাজা উপত্যকায় যা ঘটছে তা গণহত্যা নয়, তবে তা নিঃসন্দেহে যুদ্ধাপরাধ। তাঁর পরিবারের সদস্যরা হলোকাস্টের সময় নাৎসিদের হাতে নিহত হয়েছিলেন বলে বিষয়টি তাঁর কাছে দ্বিগুণ ও তিনগুণ বেশি যন্ত্রণাদায়ক। নেতানিয়াহু ও তাঁর সহযোগীদের ব্যঙ্গ করে তিনি গ্যোটের ‘ফাউস্ট’ নাটকে শয়তানের সহচর বোঝাতে ব্যবহৃত ‘লেমুর’ শব্দটি ব্যবহার করেন।

জার্মানিতে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির জন্য বিয়ারম্যান নেতানিয়াহু ও তাঁর ডানপন্থী সরকারকে অনেকাংশে দায়ী করেন। তাঁর ভাষ্য, ইসরাইলের সবচেয়ে জঘন্য ও বিপজ্জনক ইহুদিবিদ্বেষীরা দেশটিকে প্রতিক্রিয়াশীল, নৃশংস ও দমনমূলক রাষ্ট্রে রূপ দিতে চাইছে। আগামী বুধবার তিনি ফ্রাঙ্কফুর্ট বইমেলায় তাঁর দিনলিপির নির্বাচিত অংশ পাঠ করবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।