Web Analytics

এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর মহাসচিব ওহ সং ঢাকায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা মাহদী আমিন এবং যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। আইসিএপিপি মহাসচিব বিএনপিকে সংস্থার স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ জানান এবং জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য বৈঠক ও নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে ১৩তম সাধারণ পরিষদে অংশগ্রহণের আহ্বান জানান।

বিএনপি নেতারা আমন্ত্রণকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে, আইসিএপিপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়াবে এবং আঞ্চলিক শান্তি, গণতন্ত্র ও জনকল্যাণে ভূমিকা রাখবে। উভয় পক্ষ ভবিষ্যতে সহযোগিতা সম্প্রসারণ ও গণতান্ত্রিক মূল্যবোধ জোরদারে একসঙ্গে কাজের অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।