Web Analytics

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশন প্রশাসক ও জেলা প্রশাসকদের সঙ্গে দিকনির্দেশনামূলক সভায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন একটি চামড়াও নষ্ট না হয়।

মন্ত্রী বলেন, কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ যা সঠিকভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প, রপ্তানি আয় এবং এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের আর্থিক সক্ষমতা বাড়বে। সরকার ইতোমধ্যে বিনামূল্যে লবণ সরবরাহের জন্য ১৭ কোটির বেশি টাকা এবং প্রশিক্ষণ কার্যক্রমের জন্য ২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি ৩ লাখ পোস্টার ও ৮ লাখ লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে।

তিনি বিভাগীয় কমিশনারদের বিশেষ মনিটরিং টিম গঠন এবং জেলা প্রশাসকদের মাঠপর্যায়ে সক্রিয় তদারকির নির্দেশ দেন। সিটি কর্পোরেশন প্রশাসকদেরও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চামড়া সংরক্ষণ কার্যক্রম সমন্বিতভাবে পর্যবেক্ষণের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।