ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশটিতে প্রতিদিন গড়ে ১৩টি স্কুল বন্ধ হয়েছে। ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস (ইউডিআইএসই+) প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে মোট ৪ হাজার ৭৯১টি স্কুল বন্ধ হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি অর্থাৎ ২ হাজার ৪২৬টি স্কুল বন্ধ হয়েছে মধ্যপ্রদেশে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভারতের মোট স্কুলের সংখ্যা ছিল ১৪ লাখ ৭১ হাজার ৪৭৩টি, যা ২০২৫–২৬ সালে কমে দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৬ হাজার ৬৮২টিতে। মধ্যপ্রদেশের পর তেলেঙ্গানায় ১ হাজার ৩৯২টি, পশ্চিমবঙ্গে ৫৬৮টি, অন্ধ্রপ্রদেশে ৪৭৪টি, তামিলনাড়ুতে ৩৬৯টি, কর্ণাটকে ২৮১টি এবং হিমাচল প্রদেশে ২৬৬টি স্কুল বন্ধ হয়েছে।
তবে কিছু রাজ্যে ছাত্রসংখ্যা কমলেও স্কুলের সংখ্যা বেড়েছে। বিহারে ৯৪৬টি, ছত্তিশগড়ে ২৩৪টি এবং দিল্লিতে ৮৭টি নতুন স্কুল যোগ হয়েছে। কিন্তু এই তিন রাজ্যেই শিক্ষার্থী ভর্তি কমেছে, যার মধ্যে বিহারে সবচেয়ে বেশি ৪ লাখ ৩৭ হাজার ৩৭ জন কম ভর্তি হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।