ইরান ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৪৪তম ধাপ শুরু করেছে বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সংস্থাটি জানায়, এই সামরিক অভিযান ইসরাইল-নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। পবিত্র রমজান মাসের ২৩তম রাতে পরিচালিত এই অভিযানে ইসরাইলের উত্তরাঞ্চলের হাইফা ও হাদেরা শহরসহ কয়েকটি এলাকা লক্ষ্যবস্তু করা হয়।
আইআরজিসি জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই অভিযান পরিচালিত হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়া। সংস্থাটি দাবি করে, পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাও এই হামলার লক্ষ্যবস্তু ছিল, যার মধ্যে বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটিও রয়েছে।
তবে এখন পর্যন্ত ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।