Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ঢাকা ও সারা দেশকে জাপানের টোকিওর মতো পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করতে চায়। বুধবার সন্ধ্যায় টোকিওর হোটেল নিউ ওতানিতে বাংলাদেশ কমিউনিটির আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, পরিবেশদূষণ রোধ, আবর্জনা অপসারণ, বায়ুর মান উন্নয়ন ও গাছ লাগানোর মাধ্যমে বাসযোগ্য পরিবেশ গড়তে সরকার কাজ করছে। অনুষ্ঠানে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, প্রান্তিক ও খেটে খাওয়া মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত সংস্কার। তাঁর মতে, ভোটের ক্রম বা ক্ষমতার পরিবর্তনের চেয়ে সাধারণ মানুষের জন্য খাদ্য, শিক্ষা ও চিকিৎসার নিশ্চয়তা বেশি গুরুত্বপূর্ণ। মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের উন্নয়নকে তিনি সরকারের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষার সঙ্গে তৃতীয় ভাষা যুক্ত করা হবে। আগামী পাঁচ বছরে উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যার হাসপাতালে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি; সেখানে ডায়ালাইসিস ও শিশু চিকিৎসার উন্নত ব্যবস্থা থাকবে। শিশুদের বিকাশ ও খেলাধুলা, ব্যবসা সহজ করা, বন্ধ কারখানা চালু, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও তিনি তুলে ধরেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।