Web Analytics

মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার দেওয়া এ আদেশের দিন গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমি বাবলু।

গত ৩ সেপ্টেম্বর পলাতক ৩০ আসামিকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ হয়েছিল। বিজ্ঞপ্তি দেওয়ার পরও তারা হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাদের পলাতক হিসেবে বিবেচনা করে তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেয়। হাজির করা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, ড. আব্দুর রাজ্জাক ও ডা. দীপু মনি; এছাড়া সাবেক পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরাও রয়েছেন।

গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং পলাতকদের নামে পরোয়ানা ও গ্রেপ্তারদের হাজিরের নির্দেশ দেয়। মামলার প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা রয়েছে। দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাযজ্ঞের ঘটনা আনা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।