Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে প্রশিক্ষিত শিক্ষকের প্রাপ্যতা সমান নয়। বুধবার (২৫ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে পররাষ্ট্র দপ্তর আয়োজিত বৈশ্বিক জোট ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ যোগ দিয়ে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

জুবাইদা রহমান বলেন, সরকার শিশুদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল যুগে এগিয়ে নিতে ট্যাব, কম্পিউটার, হালনাগাদ পাঠ্যসামগ্রী ও ডিজিটাল কারিকুলাম সরবরাহ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, শিক্ষাগত প্রযুক্তি শহর ও গ্রামের বৈষম্য কমাতে সহায়তা করছে এবং নিরাপদ ও নৈতিক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসক হিসেবে তিনি প্রতিটি শিশুর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বর্তমান সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগের প্রশংসা করেন এবং নারীদের জন্য স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যা বাংলাদেশের নারীর ক্ষমতায়নের ঐতিহ্যকে এগিয়ে নিচ্ছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।