Web Analytics

বাগেরহাটের ফকিরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত ৯টা ৪০ মিনিটে রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামের দুটি মোবাইল ফোনের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ৫৯টি আইএমইআই পরিবর্তনকৃত ফোনসেটসহ চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফকিরহাটের পাগলা শ্যামনগর গ্রামের রেজাউর রহমান পলাশ, বাগেরহাটের আতাইকাঠির মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, রূপসা থানার ঘাটভোগ গ্রামের চন্দন সাহা এবং ভট্ট বালিয়াঘাটার হুছাইন খান। মঙ্গলবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, প্রতিটি মুঠোফোনে থাকা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি বা আইএমইআই নম্বর দিয়ে সেট শনাক্ত করা হয়। তবে চোর চক্রের সদস্যরা এসব নম্বর পরিবর্তন করত বলে তিনি জানান। ঘটনার সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে গেছে। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। উদ্ধার করা ফোন প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।