Web Analytics

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা রেঞ্জের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটকদের প্রবেশ তিন দিনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ ও উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের সব ঝরনায় পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে। এ সময় কোনো টিকিট বিক্রি করা যাবে না এবং দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল, ভূমিধস ও ঝরনায় পানির প্রবল স্রোতের আশঙ্কা রয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজারাদারদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কেউ ঝরনায় প্রবেশ করতে না পারে এবং টিকিট বিক্রি বন্ধ রাখা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, অতিবৃষ্টির কারণে ঝরনাগুলোর পানির স্রোত বেড়ে গেছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বর্ষা মৌসুমে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রতিবছর প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।