Web Analytics

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণগুল চা-বাগানের শ্রমিকেরা দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকরসহ পাঁচ দফা দাবিতে রোববার কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন। দক্ষিণগুল চা-বাগানের চা শ্রমিক, ছাত্র ও যুবকদের ব্যানারে কর্মসূচিটি পালিত হয়। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কাজ বন্ধ রেখে এতে অংশ নেওয়ার পর শ্রমিকেরা আবার কাজে ফেরেন।

শ্রমিকদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রম অধিদপ্তরের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ৫ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহার। সকালে ভৈরবতলী ব্রিজ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বাগানের বিভিন্ন সড়ক ঘুরে ফ্যাক্টরির সামনে শেষ হয়। সেখানে মানববন্ধনের পর পথসভা অনুষ্ঠিত হয়।

বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি রমন চন্দ্র ঘোষের সভাপতিত্বে পথসভায় পার্বতী ফুলমালী, নূরুল ইসলাম, যোগল ফুলমালী, সুমন ঘোষ ও নয়ন মৃদা বক্তব্য দেন। শ্রমিকেরা বলেন, দুই বছরের বেশি সময় ধরে বাগানে পর্যাপ্ত ওষুধ নেই এবং কোনো চিকিৎসকও নেই। অসুস্থ হলে তাঁদের নিজেদের খরচে চিকিৎসা নিতে হচ্ছে। শ্রমিক নেতারা দ্রুত দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।