Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন এবং একই সঙ্গে মার্কিন নৌবাহিনীকে ইরানের বিরুদ্ধে অবরোধ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প জানান, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধে তেহরান থেকে সমন্বিত প্রস্তাব না আসা পর্যন্ত হামলা স্থগিত রাখা হবে।

বিবৃতিতে বলা হয়, ইরানের পক্ষ থেকে প্রস্তাব জমা না আসা এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে। তবে মার্কিন সামরিক বাহিনী পারস্য উপসাগরে অবরোধ কার্যক্রম চালিয়ে যাবে। বর্তমানে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করছে, অন্যদিকে সামরিক চাপও বজায় রাখছে। অবরোধ চলমান থাকায় ইরানের ওপর অর্থনৈতিক ও কৌশলগত চাপ কমছে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।