Web Analytics

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর রক্ত দিয়ে লেখা। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাসে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের মধ্য দিয়েই এই সনদ তৈরি হয়েছে এবং এটি বাংলাদেশের ভবিষ্যৎ পথ নির্ধারণ করবে, কোনো সরকারের এজেন্ডা নয়।

সংবিধান সংস্কার প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, জুলাই সনদে ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া বা মুক্তিযুদ্ধ অস্বীকারের কোনো বিষয় নেই। তিনি জানান, ৩৯ পৃষ্ঠার এই সনদে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতির কথা উল্লেখ রয়েছে, যা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মূল আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের বহুজাতি ও বহুধর্মী বাস্তবতাকে স্বীকার করে ধর্মীয় সম্প্রীতিকে রাষ্ট্রের মূল মূল্যবোধ হিসেবে তুলে ধরেছে।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, জুলাই বিপ্লব ছিল অপরিহার্য এবং গণভোটে সনদের গ্রহণযোগ্যতা নিশ্চিত হলে ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ হবে।

Card image

Related Memes

logo
No data found yet!