Web Analytics

ইউএস-বাংলা এয়ারলাইনস প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগে বহরে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, বিশ্বের শীর্ষ পাঁচটি এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে উড়োজাহাজগুলো সরবরাহ করা হবে। পরিকল্পনা বাস্তবায়িত হলে ইউএস-বাংলার বহর ২৫ থেকে বেড়ে ৪৬টিতে উন্নীত হবে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই সম্প্রসারণের মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যা দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের সঙ্গে সংযোগ স্থাপন করবে। আগামী ২৯ জুলাই রাজধানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করা হবে, যেখানে বোয়িং, মার্কিন দূতাবাস ও আন্তর্জাতিক লিজিং প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নতুন উড়োজাহাজগুলোতে আধুনিক কেবিন, প্রিমিয়াম আসন, ওয়্যারলেস ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট ও ওয়াই-ফাই সুবিধা থাকবে। ইউএস-বাংলা আশা করছে, এতে আন্তর্জাতিক রুট সম্প্রসারণ, ফ্লাইট সংখ্যা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।