Web Analytics

ইসরাইলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলায় জড়িত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড ও প্রকাশ্য বিচারের বিধান রেখে নেসেটে একটি বিল পেশ করেছেন। ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর তথ্য অনুযায়ী, আজ এই বিলের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে এবং সরকারি ও বিরোধী উভয় দলই এতে সমর্থন জানিয়েছে। লেভিন জানিয়েছেন, মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ণ কর্তৃত্ব রয়েছে এবং সেনাবাহিনী ইতিমধ্যে বিচার প্রক্রিয়ার প্রস্তুতি শুরু করেছে।

প্রস্তাবিত আইনে বিশেষ সামরিক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে, যেখানে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ক্ষতি ও সন্ত্রাসবাদের অভিযোগ আনা হবে। এই বিলে সাজাপ্রাপ্তদের কোনো বন্দিবিনিময় চুক্তির আওতায় মুক্তি না দেওয়ার বিধানও রাখা হয়েছে। নেসেট সংবিধান কমিটির চেয়ারম্যান সিমচা রথম্যান বলেছেন, এই আইন ইসরাইলের শত্রুদের কাছে স্পষ্ট বার্তা পাঠাবে যে রাষ্ট্র কোনো অপরাধ ভুলবে না বা ক্ষমা করবে না।

এর আগে মার্চ মাসে ইসরাইল সন্ত্রাসবাদের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন পাস করেছিল, তবে তা পেছনের তারিখ থেকে কার্যকর করা সম্ভব নয়। নতুন বিলটি পাস হলে ১৯৬২ সালের পর প্রথমবারের মতো ইসরাইলে মৃত্যুদণ্ড কার্যকরের পথ খুলবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।