যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আলবানি এলাকায় সোমবার (৬ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী বাবা-ছেলেসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামের মোহাম্মদ হীরামন (৬০), তার ছেলে নাজমুল রোবেল (৩০) এবং নড়াইলের ফাহিম আলিম (২৭)। অপর নিহত ব্যক্তি নিউইয়র্কের বাসিন্দা জুলিয়া রিচিও (৬২)। আহতরা হলেন হীরামনের মেয়ে রত্না (৩৩) ও নাতনী ইকরা (১), যারা বর্তমানে আলবানি হাসপাতালে চিকিৎসাধীন।
নিউইয়র্ক বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা যায়, নতুন বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান দেখতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। নাজমুল নিজেই গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলেই মারা যান। নিহতদের জানাজা বুধবার নিউইয়র্ক সময় জোহরের নামাজের পর বাইতুল আমান ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে এবং পরে নিউজার্সির মার্লবুরো মুসলিম সিমেটেরিতে দাফন করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।