Web Analytics

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তারেক রহমানের মন্ত্রিসভায় যোগদানের আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার তিনি নিজেই দৈনিক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে তারেক রহমান ও বিএনপিকে ধন্যবাদ জানান। এই আমন্ত্রণ আসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর।

সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।

আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।