Web Analytics

ঝিনাইদহের কালীগঞ্জে বিকাশ প্রতারণা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পলাশ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত প্রায় ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় এক জামায়াত নেতা তাকে চিনে ফেলেন এবং স্থানীয়দের সহায়তায় আটক করেন। পরে তাকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত পলাশ মিয়া হরিণাকুন্ডু উপজেলার পার দখলপুর গ্রামের চান মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পলাশ মিয়া দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। এক পর্যায়ে তিনি কালীগঞ্জের ওই জামায়াত নেতার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ২৫ হাজার টাকা উত্তোলন করে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তিনি পলাতক ছিলেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, পলাশ মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।