Web Analytics

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তালিকা অনুযায়ী সভাপতি পদে তিনজন, সহসভাপতি পদে চারজন, সম্পাদক পদে সাতজন, কোষাধ্যক্ষ পদে দুজন, সহসম্পাদক পদে পাঁচজন এবং সদস্য পদে ১৯ জন প্রার্থী রয়েছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো প্রার্থী নির্বাচন করতে পারবেন না বলে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। ফলে এবার মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ ও ১৪ মে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবউদ্দিন খোকন, আর জামায়াতে ইসলামী সমর্থিত ল ইয়ার্স কাউন্সিল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল বাতেন। নীল প্যানেল থেকে সম্পাদক পদে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাকসুদ উল্লাহ, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট জিয়াউর রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এনসিপি সমর্থিত ন্যাশনাল ল ইয়ার্স অ্যালায়েন্সের সম্পাদক প্রার্থী জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু শেষ মুহূর্তে তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সুপ্রিম কোর্ট বার নির্বাচনকে দেশের বিচারিক অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে বিবেচনা করা হয়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।