Web Analytics

বিবিসির সাবেক সাংবাদিক ও যুক্তরাজ্যের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন আওয়ামী লীগের নেতা মাহবুবুল আলম হানিফের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তুলনা করেছেন। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, শাহে আলম তাকে হানিফের কথা মনে করিয়ে দিয়েছে এবং দুজনই আওয়ামী লীগের ক্ষমতার সময়েই আলোচনায় এসেছেন।

এই মন্তব্যটি এসেছে বগুড়ায় চারটি নতুন ইউনিয়ন গঠন নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে। গত ১১ জুন প্রকাশিত গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠন করে মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে চারটি ইউনিয়ন গঠন করা হয়। স্থানীয়দের অভিযোগ, এর মধ্যে তিনটি ইউনিয়নের নাম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের সঙ্গে সম্পর্কিত।

স্থানীয়রা দাবি করেছেন, মীরবাড়ি প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম থেকে নেওয়া, আর সীমান্ত ও দিগন্ত তার দুই ছেলের নামের সঙ্গে মিলে যায়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।