Web Analytics

গাজা, দখলকৃত পশ্চিম তীর ও লেবাননে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিবাদে দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, লেবার পার্টির সংসদ সদস্য রিচার্ড বার্গন এই প্রস্তাবের নেতৃত্ব দেন এবং সহকর্মী এমপিদের এতে সমর্থন দিতে আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, প্রস্তাবটিতে ইতোমধ্যে ৭৫ জন এমপি স্বাক্ষর করেছেন।

স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন স্কটিশ ন্যাশনাল পার্টির মুখপাত্র ব্রেন্ডন ও’হারা, লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন এবং যুক্তরাজ্যের একমাত্র ফিলিস্তিনি বংশোদ্ভূত এমপি লায়লা মোরান। প্রস্তাবটি গাজা, পশ্চিম তীর ও লেবাননে ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানায়।

তবে সূত্রে প্রস্তাবটি কবে বা কীভাবে সংসদে আলোচিত বা ভোটে তোলা হবে সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।