Web Analytics

ইয়েমেনের লোহিত সাগর উপকূলীয় অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার দাবিতে হুথিদের অভিনন্দন জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। সামাজিক মাধ্যম এক্সে আইআরজিসির মুখপাত্র সরদার মোহেবি হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ বলে অভিহিত করেন। তিনি বলেন, কঠিন যুদ্ধক্ষেত্রে বছরের পর বছর অটল থাকার ফল এই অগ্রযাত্রা।

গত ২৪ ঘণ্টায় ইরানি কর্মকর্তারাও হুথিদের প্রশংসা করেছেন। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার বলেন, প্রতিরোধ আন্দোলনের নিজস্ব দৃঢ় সংকল্প যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত ও রণকৌশলগত অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলের দাবি করেছে। তাদের অগ্রযাত্রা কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির মুখ পর্যন্ত পৌঁছেছে। বৃহস্পতিবার বন্দরনগরী মোখা দখলের পর সৌদি আরব-সমর্থিত ইয়েমেন সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।