Web Analytics

ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলার নাজিবাবাদে নির্ধারিত সীমার চেয়ে বেশি শব্দে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মকবারা এলাকার নাজিব-উদ-দৌলা মসজিদের মুয়াজ্জিন ছিলেন। শনিবার দুপুর প্রায় ১২টা ৪০ মিনিটে জোহরের আজানের সময় ঘটনাটি ঘটে। আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।

পুলিশ সুপার কৃষ্ণ কুমার বিষ্ণোই আজানের শব্দ শুনে স্থানীয় পুলিশকে মসজিদ পরিদর্শনের নির্দেশ দেন বলে জানানো হয়েছে। পুলিশ একটি লাউডস্পিকার জব্দ করে এবং উপপরিদর্শক সৌরভ সিংয়ের অভিযোগের ভিত্তিতে ফাইজানকে গ্রেপ্তার করে। পুলিশের অভিযোগ, লাউডস্পিকারটি মসজিদের ভেতরে এমনভাবে রাখা ছিল যাতে বাইরে থেকে দেখা না যায়। অতিরিক্ত শব্দে বয়স্ক, শিশু ও অসুস্থ মানুষের ক্ষতি হতে পারে বলেও দাবি করা হয়।

তবে শব্দের মাত্রা কত ডেসিবেল ছিল বা গ্রেপ্তারের আগে ডেসিবেল মিটার দিয়ে তা মাপা হয়েছিল কি না, পুলিশ জানায়নি। নাজিবাবাদ শহরের কাজি আফান-উল-হক গ্রেপ্তারের সমালোচনা করে বলেন, সতর্ক করে ছেড়ে দেওয়া উচিত ছিল। পুলিশ সুপার বলেন, ধর্মীয় স্থানে নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউডস্পিকার ব্যবহার করতে দেওয়া হবে না।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।