Web Analytics

রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেকে এক দিনের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি। রোববার বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় আলোচনার পর সংগঠন দুটি অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। তারা জানিয়েছে, সোমবার ও মঙ্গলবারও কোনো অবরোধ কর্মসূচি থাকবে না। ফলে সাজেক সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পথ তৈরি হয়েছে।

সংগঠন দুটি শনিবার, ১০ অক্টোবর, যৌথ বিবৃতিতে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দিয়েছিল। সাজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেএসএস সন্তু গ্রুপের সদস্যদের অবস্থানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অস্থিরতা তৈরির অভিযোগে তারা এই কর্মসূচি নেয়। এর আগে ৮ অক্টোবর সাজেকের উজোবাজার এলাকায় এক সমাবেশ থেকে দাবি পূরণে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হওয়ায় অবরোধ ডাকা হয়।

অবরোধে দেশের বিভিন্ন জেলা থেকে সাজেক ভ্রমণে আসা ১ হাজার ২৪৪ জন পর্যটক ভোগান্তিতে পড়েন। পরে সেনাবাহিনী তাঁদের নিরাপদে খাগড়াছড়িতে ফিরিয়ে নেয় বলে বাঘাইহাট জোন সূত্র জানিয়েছে। জোন সূত্র বলেছে, পর্যটকদের নিরাপত্তায় সেনাবাহিনী সব সময় পাশে থাকবে। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, অবরোধের সময়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সাজেক ভ্রমণে কোনো বাধা নেই।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।