Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশের এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদের ২০তম দিনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত মাদরাসা শিক্ষার্থীদের কর্মসংস্থান সমস্যা তুলে ধরে প্রশ্ন রাখেন।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, মাদরাসা শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে কারিকুলামে পেশাভিত্তিক ও বৃত্তিমূলক বিষয় অন্তর্ভুক্ত করা হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, আইটি ও ইংরেজি ভাষা শিক্ষার ব্যবস্থাও থাকবে। কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ ইতোমধ্যে কারিকুলাম হালনাগাদের কাজ শুরু করেছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।

তিনি আরও জানান, ইতোমধ্যে ৫৪৮টি মাদরাসায় ভোকেশনাল কোর্স চালু হয়েছে এবং পর্যায়ক্রমে আরও এক হাজার মাদরাসায় কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।