Web Analytics

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, গত ১৮ বছরে দেশের সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সাংবিধানিক, স্বায়ত্তশাসিত ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এখন সেই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের চেষ্টা করছে এবং দেশের হারিয়ে যাওয়া সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করছে। তিনি জানান, ইতোমধ্যে ৪৮টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হাজার বছরের পুরনো ও সমৃদ্ধ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে পুরাকীর্তি নিদর্শন পুনরুদ্ধারে খনন কাজ শুরু হয়েছে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রসহ সরকারি পাবলিক লাইব্রেরিগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিলুপ্তপ্রায় ভাটিয়ালি, ভাওয়াইয়া, পুঁথিসাহিত্য, খনার বচন, লালন ফকিরের গান, জারি-সারি গান ও লোকগানের পাণ্ডুলিপি অনুসন্ধান ও সংরক্ষণের কাজও চলছে।

তিনি অশালীন যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়ে বলেন, অশালীন নৃত্য বা অঙ্গভঙ্গির সঙ্গে আমাদের সংস্কৃতির কোনো সম্পর্ক নেই। জেলা ও উপজেলা প্রশাসনকে ঐতিহ্যভিত্তিক সুস্থ সংস্কৃতি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।