Web Analytics

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠপাড়া এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ছড়ানোর অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রায় দুই মাস আগে তিন যুবক মিলে ওই নাবালিকাকে গলা ধরে ভুট্টাক্ষেতে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। মূল অভিযুক্ত এখনো পলাতক রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাবিলের ছেলে মিরাজ নাবালিকাকে ধর্ষণ করে, আব্দুস সামাদের ছেলে পলাশ মোবাইলে ভিডিও ধারণ করে এবং হোসেনের ছেলে জনি পাহারার দায়িত্বে ছিল। সম্প্রতি ভিডিওটি বিভিন্ন মানুষের মোবাইলে ছড়িয়ে পড়লে পুলিশ তদন্ত শুরু করে। গত বুধবার সন্ধ্যায় দর্শনা থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশ ও জনিকে গ্রেপ্তার করে।

এদিকে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার নামে গ্রামের কাদেরের ছেলে আব্দুল মোটা অঙ্কের টাকা নিয়েছে বলে গুঞ্জন উঠেছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত মিরাজকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।