Web Analytics

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি ও মিথ্যা মামলা বন্ধে কার্যকর ব্যবস্থা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ পুলিশকে নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার বঙ্গভবনে পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ নির্দেশনা দেন।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, দুষ্টের দমনে পুলিশকে কঠোর হতে হবে, তবে শিষ্টের প্রতি ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও তিনি বলেন।

রাষ্ট্রপতি অপতথ্য, মিথ্যা তথ্য, গুজব, সাইবার অপরাধ, ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার দমনে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশপ্রধানকে নির্দেশ দেন। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং এসব বিষয়ে জনগণকে নিয়মিত অবহিত রাখা ও ব্যাপক প্রচারণার ওপর গুরুত্ব দেন তিনি। আইজিপি বাহিনীর মনোবল, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান এবং সহযোগিতা চান। রাষ্ট্রপতি সহযোগিতার আশ্বাস দেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।