Web Analytics

বাংলাদেশ সরকার রাষ্ট্রদূতের পদ থেকে মেজর জেনারেল পদমর্যাদার তিন কর্মকর্তাকে প্রত্যাহার করেছে এবং তাদের নিজ বাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার, ২৪ নভেম্বর এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে। এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাদের দায়িত্বের অবসান ঘটল।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। তারা প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই তিন কর্মকর্তাকে নিজ বাহিনীতে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সরকারি এই আদেশের পর রাষ্ট্রদূত হিসেবে তাদের নিয়োগ ও দায়িত্ব পালন আনুষ্ঠানিকভাবে শেষ হলো।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।