Web Analytics

ইরানের মানবাধিকারকর্মী ও ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত নার্গিস মোহাম্মদির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার পরিবারের পরিচালিত ফাউন্ডেশন জানিয়েছে, তিনি একদিনে দুবার অজ্ঞান হয়ে পড়েন এবং হৃদযন্ত্র-সংক্রান্ত জটিলতায় ভোগেন। শুক্রবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়, উত্তর-পশ্চিম ইরানের জানজান কারাগারে তার অবস্থা এতটাই খারাপ হয় যে কারা চিকিৎসকরা জরুরি ভিত্তিতে হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

আইনজীবীদের তথ্য অনুযায়ী, মার্চের শেষ দিকে নার্গিস হৃদরোগে আক্রান্ত হন এবং এরপর থেকে তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। পরিবারের অভিযোগ, গত ডিসেম্বর মাশহাদে গ্রেপ্তারের সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল, যার ফলে মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। ৫৩ বছর বয়সী নার্গিসকে ১২ ডিসেম্বর আটক করা হয় এবং ফেব্রুয়ারিতে “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে সম্পৃক্ততা”সহ বিভিন্ন অভিযোগে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়।

ফেব্রুয়ারিতে নোবেল কমিটি তার ওপর চলমান ‘জীবনহানিকর নির্যাতন’ নিয়ে উদ্বেগ জানায়, তবে ইরান সরকার এখনো এসব অভিযোগে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।