Web Analytics

দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়ায় পৃথক দুটি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে বিমান দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যু এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জন আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেন।

তিনি বলেন, এসব দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবারের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গোলাম পরওয়ার আরও বলেন, জামায়াতে ইসলামী উভয় দেশের নিহতদের পরিবার, সরকার ও জনগণের সঙ্গে শোকাহত এবং আশা প্রকাশ করছে যে দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়া দ্রুত এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।