Web Analytics

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস, ইউকেএমটিও, জানিয়েছে হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং এতে জাহাজটিতে আগুন লাগে। ঘটনাটি ওমানের খাসাব থেকে ১৭ কিলোমিটার বা ৯ নটিক্যাল মাইল উত্তরে ঘটেছে।

ইউকেএমটিওর বিবৃতিতে বলা হয়েছে, অন্য একটি জাহাজের ক্যাপ্টেন একটি জাহাজে আগুন জ্বলতে দেখার কথা জানিয়েছেন। ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিক ও কর্মীদের অবস্থা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি বলে সংস্থাটি জানিয়েছে।

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খোলার বিষয়ে ইরান সাত দিনের একটি পরিকল্পনা দিয়েছে। দেশটি বলেছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবটি মেনে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।