Web Analytics

ভারতের অযোধ্যার রামমন্দিরের দানবাক্স থেকে অর্থ চুরির ঘটনায় পুলিশ এক বড় ধরনের চুরির তথ্য উদঘাটন করেছে। তদন্তে জানা গেছে, সবচেয়ে বড় চুরিটি ঘটেছিল ২০২৫ সালের কুম্ভমেলার সময়। বিশেষ তদন্তকারী দল এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে—অবিনাশ শুক্লা, অনুকল্প মিশ্র, লব কুশ মিশ্র, মণীশ কুমার যাদব, করুণেশ পান্ডে, রমাশঙ্কর মিশ্র, সুভাষ শ্রীবাস্তব এবং রামশঙ্কর যাদব ওরফে তিন্নু যাদব। তারা যৌথভাবে পুরো চুরির পরিকল্পনা করেছিল বলে পুলিশের দাবি।

তদন্তে আরও জানা গেছে, দুই ভায়রা-ভাই লব কুশ মিশ্র ও অনুকল্প মিশ্র সবচেয়ে বেশি অর্থ আত্মসাৎ করে তা দিয়ে একাধিক সম্পত্তি কিনেছেন। পুলিশ ইতিমধ্যে তাদের নামে থাকা আধ ডজনেরও বেশি সম্পত্তির সন্ধান পেয়েছে। আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহায়তায় আর্থিক লেনদেন যাচাই করা হচ্ছে। দান গণনায় যুক্ত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কয়েকজন কর্মীর ভূমিকাও সন্দেহের তালিকায় রয়েছে।

অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল নগদ অর্থ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে প্রায় ৮৯ লাখ রুপি ট্রাস্ট আগেই উদ্ধার করেছিল। তদন্ত এখনো চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।