Web Analytics

বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা হিসেবে আরও ২ হাজার ৫০০ কোটি টাকা পেয়েছে ইসলামী ব্যাংক। ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন সোমবার প্রধান কার্যালয়ে সাংবাদিকদের জানান, প্রাপ্ত অর্থের পুরোটা এখনো ব্যবহার করা হয়নি। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা কমে আসছে এবং যারা আতঙ্কে আমানত তুলে নিয়েছিলেন, তারা আবারও ব্যাংকের ওপর আস্থা রাখবেন বলে আশা করছেন।

আলতাফ হুসাইন জানান, দেশের একটি বড় শাখার তথ্য অনুযায়ী হিসাব বন্ধের সংখ্যা আগের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমেছে, যা গ্রাহকদের আস্থা ফেরার ইঙ্গিত দেয়। তিনি বলেন, ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে ব্যবস্থাপনা কাজ করছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, সাবেক চেয়ারম্যানকে অপসারণের চিঠি হস্তান্তরের সঙ্গে সঙ্গেই তার সরকারি গাড়ি ফেরত নেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেন, আমানতকারীরা নির্বিঘ্নে লেনদেন চালিয়ে যেতে পারেন। তিনি জানান, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া চলছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।