Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে আগামী ৩ আগস্ট আদালতে হাজিরের নির্দেশ দিয়েছে। এই মামলাটি ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ীতে আটজন এবং ২০ জুলাই নয়জন নিহত হন। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চার আসামিকে হাজির করতে বলা হয়েছে। অন্য তিন আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

আবুল হাসান ট্রাইব্যুনালের অন্য মামলায় গ্রেপ্তার আছেন, আর বাকি তিনজন বিভিন্ন থানার মামলায় আটক রয়েছেন। মামলাটি যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার অভিযোগে দায়ের করা হয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।