Web Analytics

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুল হোস্টেলে এক ছাত্রের মৃত্যুর দুই দিন পর নিহত মেহেদী হাসানের বাবা জিয়া উদ্দিন একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমির দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন ও শিক্ষকদের অবহেলার কারণে তার ছেলে মারা গেছে। বৃহস্পতিবার রাতে তিনি অধ্যক্ষ খন্দকার আব্দুল মান্নানসহ সাতজন শিক্ষার্থীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দশজনকে আসামি করে মোট ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মেহেদী ২০২৪ সালে আবাসিক ছাত্র হিসেবে ভর্তি হয় এবং সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনের শিকার হতো। এক পর্যায়ে এক সিনিয়র শিক্ষার্থীর আইফোন চুরির অভিযোগে তাকে ও আরও কয়েকজন জুনিয়রকে মারধর করা হয়। নির্যাতনের অভিযোগ জানালে অধ্যক্ষ লিখিত অভিযোগ নিতে বললেও পরে তা আমলে নেননি। এরপর সোমবার রাতে থেকে ভোর পর্যন্ত পুনরায় নির্যাতনের ফলে মেহেদীর মৃত্যু হয়।

রামগঞ্জ থানার ওসি জানান, মামলা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।