Web Analytics

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল কর্মী বুধবার সকালে আকস্মিকভাবে একটি ঝটিকা মিছিল করেন। শহরের স্টেশন রোডে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জন তরুণ এতে অংশ নেন। দুপুরে মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে।

ভিডিওতে দেখা যায়, শেখ মুজিব, শেখ হাসিনা ও আলাউদ্দিন নাসিমের ছবি সম্বলিত ব্যানার হাতে তরুণরা আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন। স্টেশন রোড থেকে শুরু হওয়া মিছিলটি পাশের রেলস্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে শেষ হয়। বিকেলে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া চারজনকে গ্রেপ্তার করে।

ফেনী মডেল থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজীম জানান, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।