Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নিরাপত্তায় ১২৪টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ও ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে টহল জোরদার করা হয়েছে এবং বহুমাত্রিক নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সীতাকুণ্ড উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত ১০০ ইঞ্চি স্ক্রিনে সরাসরি মনিটর করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলাম মনিটরিং কার্যক্রম তদারকি করবেন। দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিকভাবে কেন্দ্র পরিদর্শন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবেন। উপজেলা অডিটোরিয়ামে দ্রুত ফলাফল সংগ্রহ ও ঘোষণার জন্য বিশেষ মঞ্চ প্রস্তুত করা হয়েছে।

কেন্দ্রগুলোর আশপাশে যৌথবাহিনীর টহল জোরদার রয়েছে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। প্রশাসন জানিয়েছে, সব ধরনের নিরাপত্তা, প্রযুক্তিগত ও লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন অপেক্ষা ভোটারদের অংশগ্রহণের।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।