Web Analytics

অনলাইনে ভিন্নমত প্রকাশের কারণে দেশজুড়ে সাধারণ নাগরিক ও রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ অভিযোগ করেন, সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ মানুষের কণ্ঠরোধে মরিয়া হয়ে উঠেছে।

বিবৃতিতে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহ, ঢাকা, মুন্সীগঞ্জ, ঠাকুরগাঁও ও ভোলায় ফেসবুক পোস্ট বা কার্টুন শেয়ারের অভিযোগে গ্রেপ্তারের ঘটনাগুলোর উল্লেখ করা হয়। ছাত্রশিবির নেতারা বলেন, এসব পদক্ষেপ ভিন্নমত দমনের অংশ এবং নির্বাচনের আগে দেওয়া বাকস্বাধীনতার প্রতিশ্রুতির পরিপন্থী। তারা ৫৪ ধারা ও সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগের সমালোচনা করেন এবং সরকারের দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন।

ছাত্রশিবির হাসান নাসিম ও আজিজুল হকসহ রাজনৈতিক কারণে গ্রেপ্তারকৃত সকল বন্দির নিঃশর্ত মুক্তি দাবি করে এবং সরকারকে সমালোচনা গ্রহণের আহ্বান জানায়।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।